Home > News
'দলের লোকজনের ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই'


ঢাকা, মার্চ ০৮ - দলের লোকজনের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

সোমবার গুলশানের লেক শোর রেস্টুরেন্টে বিভিন্ন পেশার নারী ব্যক্তিত্বদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আন্তর্জাতিক নারী বর্ষ উপলক্ষে বিএনপি আয়োজিত এ মতবিনিময়ে তিনি বলেন, ''আমরা আশা করব সরকার কথা না বলে মানুষের কল্যাণে কাজ করবে।''

আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ উপলক্ষে খালেদা জিয়া সবাইকে শুভেচ্ছা জানান। তিনি অভিযোগ করেন, "বর্তমান সরকার একদিকে নারীর ক্ষমতায়নের কথা বলে। কিন্তু এ সরকারের আমলেই শতকরা ২০ ভাগ নারী নির্যাতিত হয়েছে।"

"সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের হাতেই সারাদেশে নারী নির্যাতিত হয়েছে, হচ্ছে," অভিযোগ করে তিনি বলেন, "সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে।''

মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত কূটনীতিকসহ বিভিন্ন পেশার নারী ব্যক্তিত্বরা যন্ত্রাণুসঙ্গ ছাড়া গান গেয়ে অনুষ্ঠানকে উৎসবে পরিণত করেন। খালেদা জিয়াসহ বিদেশি নারী কুটনীতিকরা অনুষ্ঠানটি উপভোগ করেন।

অনুষ্ঠানে হাসনা মওদুদ, তালেয়া রহমান, নাসরিন আউয়াল মিন্টু, অধ্যাপিকা সাহিদা রফিক, অধ্যাপিকা সুলতানা জামান, অধ্যাপিকা তাজমেরী এস ইসলাম, অধ্যাপিকা জুলফিয়া হায়দার, নাগিনা চৌধুরী, হামিদা রহমান, অ্যাডভোকেট ইলিনা খান প্রমুখ উপস্থিত ছিলেন।

ইতালির রাষ্ট্রদূত ইতালা ওচ্চি, নরওয়ের রাষ্ট্রদূত ইংগজোর্গ স্টফ্রিং, ফিলিপিনসের রাষ্ট্রদূত লেনাইডা জাকোরদা রাবাগো, সুইডেনের কাউন্সিলর কারিন ওমান, বৃটিশ হাইকমিশনের আন্তর্জাতিক নিরাপত্তা বিভাগের প্রধান সিয়ান আর প্রাইস, যুক্তরাষ্ট্র দূতাবাসের তৃতীয় সচিব র‌্যাচেল কুৎজলে প্রমুখ বিদেশী কুটনীতিকরাও ছিলেন।

এছাড়া দলের নেত্রীদের মধ্যে অধ্যাপিকা সারোয়ারি রহমান, রাজিয়া ফয়েজ, রাবেয়া সিরাজ, শিরিন সুলতানা হেলেন, জেরিন খান, সাইমুম বেগম, শ্যামা ওবায়েদ, দলের নারী সংসদ সদস্য রেহানা আখতার রানু, সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, রাশেদা বেগম হীরা, নীলুফার চৌধুরী মনি, সাম্মী আখতার প্রমুখ ছিলেন।

অনুষ্ঠানে সাংবাদিক মাহমুদা চৌধুরী, রোজী ফেরদৌস, কাজী জেসিনসহ বিভিন্ন গণমাধ্যমের নারী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(সূত্র:বিডিনিউজ)

Hazrat Ali, 2010-03-08 14:49, Hit : 249