শ্রীপুরে বিদ্যুতের দাবিতে চালকল মালিক-শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর
অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে গাজীপুরের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র
শ্রীপুরের বরমী বাজারের চালকল মালিক ও শ্রমিকেরা গতকাল শনিবার কর্মবিরতি
পালন করেন। সন্ধ্যা সাতটার দিকে তাঁরা বরমী বাজারে বিক্ষোভ মিছিল করেন। পরে
বাজারের পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
বিক্ষোভ মিছিলে বাজারের বিভিন্ন শ্রেণী-পেশার লোকজনও যোগ দেন। মিছিলকারীরা বরমী বাজারের পাশে কেন্দুয়া পল্লী বিদ্যুৎ কার্যালয়ের দরজা-জানালা ভাঙচুর করেন। সন্ধ্যা সাড়ে সাতটায় বাজারের পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বরমী বাজার রাইস মিল মালিক সমিতির সভাপতি রফিক উদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক রুহুল্লাহ ফকির প্রমুখ।
প্রয়োজনীয় বিদ্যুৎ প্রাপ্তি নিশ্চিতের প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত বিরতি দিয়ে ধর্মঘট চলবে উল্লেখ করে রুহুল্লাহ ফকির বলেন, বরমী বাজারে অর্ধ শতাধিক চালকল রয়েছে। ১০ মিনিট বিদ্যুৎ থাকলে তিন ঘণ্টা লোডশেডিং হয়। অথচ বরমী বাজার থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে ধনুয়া গ্রামে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তারা বৈষম্যমূলক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থারও অবসান দাবি করেন।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ (মাওনা)-এর উপমহাব্যবস্থাপক আবুল বাসার আজাদ বলেন, ‘শ্রীপুর উপজেলার জন্য ৩৫ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। এর মধ্যে ১৪ মেগাওয়াট পাচ্ছি। তা দিয়েই চালাতে হচ্ছে। রোজার আগে ২০ থেকে ২২ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে। রোজার মধ্যে শ্রীপুরের শিল্পাঞ্চলগুলো বন্ধ রাখার অনুরোধ করা হবে। তখন সমস্যা আরও কমবে বলে আশা করছি।’

Hazrat Ali, 2011-07-30 21:28, Hit : 1,474