Home > News
ইটভাটার ৪ শ্রমিককে আটকে নির্যাতন

বগুড়ার আদমদীঘি উপজেলার একটি ইটভাটার চার শ্রমিককে চার দিন ধরে একটি ঘরে আটকে রেখে ব্যাপক মারধর ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার পুলিশ সেখানে অভিযান চালিয়ে চার শ্রমিককে উদ্ধার এবং ইটভাটার মালিক জাহাঙ্গীর আলমকে আটক করেছে।
আদমদীঘি থানার পুলিশ জানায়, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কাচকুল এলাকায় সান্তাহার পৌর এলাকার বাসিন্দা দস্তগীর হোসেন ও তাঁর ভাই জাহাঙ্গীর আলমের এম ডি বি নামের একটি ইটভাটা রয়েছে। সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার গমবাড়ী গোড়াইরঘুয়া গ্রামের সাজু (৩৫), শাহ আলম (৩২), ফেরদৌস (২৫) ও তোফায়েল (৩৮)। মজুরিসহ বিভিন্ন বিষয়ে মালিকের সঙ্গে বনিবনা না হওয়ায় গত বৃহস্পতিবার তাঁরা কাজ ছেড়ে দেন। এরপর তাদেরকে একটি ঘরে আটকে নির্যাতন চালানো হয়।

Hazrat Ali, 2011-11-28 21:15, Hit : 1,705