নাটোরে দুই চিনিকলে ৪৮ ঘণ্টার কর্মবিরতি চলছে
নাটোর চিনিকল ও নর্থবেঙ্গল সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা আজ মঙ্গলবার সকাল
ছয়টা থেকে ৪৮ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছে। রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানার
শ্রমিকদের মজুরি কমিশন ২০০৯ সাল থেকে কার্যকর করাসহ নয় দফা দাবিতে তাঁরা এ
কর্মসূচি পালন করছেন। এতে মিল দুটির সব কার্যক্রম বন্ধ আছে।
আজ চিনিকল দুটির শ্রমিক-কর্মচারীরা সকালে কাজ বন্ধ রেখে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে তাঁরা বলেন, দাবি মানা না হলে ভবিষ্যতে অবস্থান কর্মসূচি ছাড়াও টানা ধর্মঘট পালন করা হবে। চিনিকল দুটির নিরাপত্তায় সকাল থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নাটোর চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি এস এম ফিরোজ ও নর্থবেঙ্গল সুগার মিলের সিবিএ সভাপতি খন্দকার শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Hazrat Ali, 2012-02-28 05:54, Hit : 1,741