শ্রমিকদের স্বার্থে মালিকদের আচরণ বদলাতে হবে
তৈরি পোশাক কারখানা টিকিয়ে রাখতে এবং এ শিল্পের বিকাশে মালিকদের লোভাতুর
দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। শ্রমিকেরা যেহেতু এ শিল্পের প্রাণ; সুতরাং তাঁদের
স্বার্থে মালিকদের আচরণ বদলতে হবে। আজ সোমবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে
বাংলাদেশ নারী প্রগতি সংঘ আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ বলেন, ‘আমাদের দেশে কৃষি শ্রমিকদের সর্বনিম্ন পর্যায়ের শ্রমিক ধরা হয়। তাঁদের আয় প্রতিদিন ৩০০ টাকা। সেই হিসাবে তাঁরা প্রতি মাসে আয় করেন নয় হাজার টাকা। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় শহরে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন বেতন কীভাবে তিন হাজার টাকা হয়?’ উত্পাদন ধরে রাখতে পোশাকশ্রমিকদের মজুরি বাড়ানোর বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন। তিনি নতুন শ্রম আইনে মুনাফার ৫ শতাংশ শ্রমিকদের দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
বিশিষ্ট নারী নেত্রী শিরিন আকতার বলেন, ‘আমাদের দেশের পোশাকশ্রমিকদের অবস্থা কৃতদাসের চেয়েও খারাপ। স্পেকট্রাম, তাজরীন ও রানা প্লাজার ঘটনার পর এখন ন্যূনতম মজুরির চেয়ে শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাটা বেশি জরুরি। শ্রম মন্ত্রণালয়ের কারাখানা পরিদর্শন বিভাগকে শক্তিশালী করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, পুঁজিবাদের বিকাশ খুবই নিষ্ঠুর। এর কারণেই সরকার শ্রমিকদের পক্ষ না নিয়ে মালিকদের পক্ষ নেয়। এ জন্য তারা মাঝেমধ্যে অন্যায় সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, শ্রমিকদের মজুরি বাড়ানোর জন্য ক্রেতাদেরও অন্তর্ভুক্ত করতে হবে। সরকারের নীতির সমস্যার কারণে সেটা এখনো সম্ভব হচ্ছে না বলেও মনে করেন তিনি।
শ্রমিক নেত্রী নাসিমা আক্তার বলেন, ট্রেড ইউনিয়ন করতে মালিকদের প্রথমে উদ্যোগ নিতে হবে। শ্রমিকদের পরিচালিত সরকার না হলে কখনো শ্রমিকের ভাগ্যের উন্নয়ন হবে না। তিনি বলেন, শ্রমিকদের সর্বনিম্ন বেতন তিন হাজার টাকা করা হলো। এরপর যে শ্রমিক ১০০টি পোশাক তৈরি করতেন, তাঁকে ১৫০টি পোশাক তৈরি করতে বলা হলো। আর তা করতে না পারলে চাকরিচ্যুত করা হলো। তাহলে লাভ হলো কার? বিজিএমইএ শ্রমিকদের বেতন বৃদ্ধি করেছে। অন্যদিকে এফবিসিসিআই জিনিসপত্রের দাম বাড়িয়েছে। ফলে শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন হয়নি।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা রুহিন হোসেন প্রিন্স বলেন, পোশাকশিল্পের উন্নয়নের জন্য মালিকদের লোভাতুর দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। পোশাকশিল্পের বিকাশের জন্য তাঁদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন খুবই জরুরি।
‘পোশাক খাতে শ্রমিকদের ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে করণীয়’ শীর্ষক এই আলোচনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্বদ্যািলয়ের শিক্ষক সায়মা হক বিদিশা, লুত্ফর রহমান প্রমুখ। (Ref: ProthomAlo)

Hazrat Ali, 2013-05-27 15:07, Hit : 577

Select Menu
1